Tuesday, June 23, 2026

আইসিএসই- আইএসসিতে এগিয়ে মেয়েরা, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রকাশিত হলো চলতি বছরের ICSE এবং ISC পরীক্ষার ফলাফল। কাউন্সিলের তরফে জানানো হয়েছে, আইসিএসই-তে পাশের হার হল ৯৯.০৯ শতাংশ। আইএসসিতে ৯৯.০২ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন। দশম এবং দ্বাদশ দুক্ষেত্রেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভালো হয়েছে। ফলাফল ঘোষণা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবার সকাল ১১ টার পর থেকে পরীক্ষার্থীরা কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের (CISCE) অফিসিয়াল ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org থেকে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছেন। ICSE পরীক্ষায় ছাত্রীদের পাশের হার হল ৯৯.৩৭ শতাংশ, ছাত্রদের ৯৮.৮৪ শতাংশ। আইএসসিতেও এগিয়ে মেয়েরা। ছাত্রীদের পাশের হার ৯৯.৪৫ শতাংশ, ছাত্রদের মধ্যে উত্তীর্ণ ৯৮.৬৪ শতাংশ। বাংলার মুখ্যমন্ত্রী এক্স (X) হ্যান্ডেলে সকলকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘এই বছর ICSE এবং ISC পরীক্ষায় উত্তীর্ণ প্রতিটি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন! ভবিষ্যতের সকল প্রচেষ্টায় তোমাদের আরও সাফল্য কামনা করছি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, তোমাদের বাবা-মা/অভিভাবক এবং শিক্ষকদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা। তোমাদের সাফল্যে তাঁদের সমর্থন এবং নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যাঁরা ব্যর্থ হয়েছেন, তাঁদের প্রতি আমার অনুরোধ: দয়া করে হতাশ হবেন না। তোমাদের ভবিষ্যতের সাফল্যের ব্যাপারে আমার পূর্ণ আস্থা আছে।তোমাদের যাত্রাপথে আমার আশীর্বাদ এবং শুভকামনা সর্বদা সকলের সঙ্গে থাকবে।’

ICSE পরীক্ষায় অঞ্চল-ভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পশ্চিমাঞ্চল। সেখানে পাশের হার ৯৯.৮৩ শতাংশ। ভারতের মধ্যে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সবথেকে ভালো ফল করেছে দক্ষিণাঞ্চল, পাশের হার ৯৯.৭৬ শতাংশ।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...