Wednesday, June 24, 2026

বুধবার দ্বারোদ্ঘাটন! জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনে সরাসরি জগন্নাথধামের উদ্বোধন

Date:

Share post:

বুধবার দিঘার বুকে নতুন তীর্থক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে জগন্নাথধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত এই তীর্থস্থান। জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠার পর মুখ্যমন্ত্রী স্বয়ং দ্বারোদ্ঘাটন করবেন জগন্নাথধামের। এই ঐতিহাসিক মুহূর্তকে গোটা রাজ্যের মানুষের সঙ্গে ভাগ করে নিতে ব্লকে ব্লকে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। সরাসরি সম্প্রচারিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

মঙ্গলবার দিঘার জগন্নাথধামে মহাযজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নানা প্রান্তে তাঁকে ধন্যবাদ জানিয়ে বের হয় শোভাযাত্রা ও বাইক র‍্যালি। হাবড়ায় খোল-কীর্তনের মধ্য দিয়ে বিশাল শোভাযাত্রা হয়। অংশ নেন স্থানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবং পুরপ্রধান নারায়ণ সাহা। হাবড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে জগন্নাথের পুজোও অনুষ্ঠিত হয়।

বসিরহাট শহর তৃণমূল কংগ্রেস, বাঁকুড়ার বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, জামালপুর— সর্বত্রই দেখা গেছে ভিন্ন মাত্রার উদ্দীপনা। পূর্ব বর্ধমানের জামালপুরে তো বিরল দৃশ্যের সাক্ষী থেকেছে মানুষ। একই জায়ান্ট স্ক্রিনের সামনে বসে মুখ্যমন্ত্রীর মহাযজ্ঞ উপভোগ করেছেন তৃণমূল ও বিজেপি নেতা-কর্মীরা একসঙ্গে। বিজেপির স্থানীয় সভাপতি প্রধানচন্দ্র পাল প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীর সম্প্রীতির উদ্যোগের।

উত্তর দিনাজপুর, ইসলামপুর, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার— প্রত্যেক জেলাতেই মানুষ উৎসাহের সঙ্গে এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। কোচবিহারে বিশেষ পুজো হয় মদনমোহন মন্দিরে, যেখানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ।

দিঘার জগন্নাথধাম শুধু একটি ধর্মীয় স্থল নয়, বরং হয়ে উঠছে সম্প্রীতির প্রতীক ও বাংলার গর্ব। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ রাজ্যবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। নতুন তীর্থক্ষেত্র ঘিরে ইতিমধ্যেই পর্যটন শিল্পে প্রাণ সঞ্চার হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে।

আরও পড়ুন- রাত পোহালেই উদ্বোধন! পুরীর মতো দিঘাতেও মানুষের মুখে শুধুই ‘জয় জগন্নাথ’

_

_

_

_

_

_

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...