Saturday, June 6, 2026

বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, দিঘা থেকে ফোনে আপডেট নিলেন মমতা

Date:

Share post:

বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের (Kolkata Fire incident) ঘটনায় মধ্যে শিশু মহিলা-সহ ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিঘা থেকেই ফোনে পরিস্থিতির আপডেট নিলেন। জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য এই মুহূর্তে সৈকত নগরীতে রয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। তবে বড়বাজারের পরিস্থিতির দিকে সারাক্ষণ নজর রেখেছেন। তাঁর নির্দেশ মতোই ভোররাত পর্যন্ত অগ্নিদগ্ধ হোটেলের উদ্ধার কাজে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) ও ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এখনও পর্যন্ত আটজনের দেহ সনাক্ত করা গেছে। আহতদের আরজি কর, এনআরএস এবং কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই সিট (SIT) গঠন করেছে পুলিশ। বুধবার ঘটনাস্থলে যাবে ফরেনসিক দল।

মেছুয়া পট্টিতে আগুন লাগার ঘটনায় পলাতক হোটেল মালিক। দীর্ঘক্ষণ হোটেলের ঘরে দমবন্ধ অবস্থায় আটকে থাকার জেরে দমবন্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসতে হোটেলের রুমগুলিতে ঢোকেন দমকলের কর্মীরা। এরপরই বিভিন্ন ফ্লোরের ঘর থেকে একাধিক মৃতদেহ উদ্ধার হয়। মেয়র জানিয়েছেন, কীভাবে অগ্নিকাণ্ড, হোটেলে আদৌ অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে।

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...