Wednesday, June 24, 2026

আজ ICSE- ISC পরীক্ষার ফলপ্রকাশ

Date:

Share post:

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের দশম শ্রেণির আইসিএসই (ICSE ) এবং দ্বাদশ শ্রেণির আইএসসি (ISC) পরীক্ষার ফলাফল। সকাল ১১টায় অফিসিয়াল ভাবে ফল প্রকাশ হওয়ার পর সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org-তে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশিত হচ্ছে।

মঙ্গলবার দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (CISCE) ফলাফলের দিন ঘোষণা করে। চলতি বছরের আইসিএসই’র দশম শ্রেণির পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত চলে। দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা হয়েছিল ১৩ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত। চলতি বছরে ICSE পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫৩ হাজার ৩৮৪ জন। তার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন ছাত্র ও ১ লক্ষ ১৮ হাজার ১১৬ জন ছাত্রী। ISC পরীক্ষা দিয়েছে ১ লক্ষ ৬৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৬৯২ এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন। বোর্ডের তরফে বলা হয়েছে ওয়েবসাইটে রেজাল্ট জানতে হলে, ইউআইডি ও ইনডেক্স নম্বর দিতে হবে। ISC-র ফলাফল মার্কশিটের আকারে প্রকাশিত হবে। সেখানে পরীক্ষার্থীর নাম, স্কুলের নাম, রোল নম্বর, বিষয় ও মার্কসের পাশাপাশি চূড়ান্ত স্টেটাসও উল্লেখ করা থাকবে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...