Monday, April 6, 2026

নাইট ড্রেসিংরুমে চাপা অসন্তোষ? চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্স(KKR) ড্রেসিংরুমে কী চপা অশান্তি চলছে। নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের(Chandrakant Pandit) বিরুদ্ধে এবার সেরকমই একটা অভিযোগ উঠেছে। এক বিদেশি ক্রিকেটারকে নাকি প্রতিপক্ষ শিবিরের ক্রিকেটারের সঙ্গে ডিনার করতে যাওয়া নিয়ে চন্দ্রকান্ত পণ্ডিতের(Chandrakant Pandit) প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যদিও কোন ক্রিকেটারের সঙ্গে এমনটা হয়েছে তা নিয়ে অবশ্য গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তবে এই খবর সামনে আসার পর থেকেই যে চন্দ্রকান্ত পন্ডিতকে নিয়ে কিন্তু শুরু হয়েছে নানান গুঞ্জন।

রেভ স্পোর্টসের খবর অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে নাকি নাইট(KKR) শিবিরের এক বিদেশি ক্রিকেটার প্রতিপক্ষ শিবিরের তারই দেশীয় সতীর্থের সঙ্গে ডিনার করতে গিয়েছিলেন। আর সেটা নিয়েই নাকি সেই বিদেশি ক্রিকেটারকে নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের। তবে কী বলেছেন তা অবশ্য জানা যায়নি।
কিন্তু এই ঘটনা যে কেকেআর শিবিরের ড্রেসিংরুম নিয়ে খুব একটা ভাল ইঙ্গিত দিচ্ছে না তা বেশ স্পষ্ট। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী চন্দ্রকান্ত পণ্ডিত ড্রেসিংরুমে হুইপ জারি করছেন। ক্রিকেটারদের সঙ্গে কি তাঁর সম্পর্ক ভাল নয়। এমন নানান কথাই কিন্তু উঠে আসছে।

এমনটা অবশ্য প্রথমবার নয়। এর আগেও ২০২৩ সালে চন্দ্রকান্ড পণ্ডিতের বিরুদ্ধে ড্রেসিমংরুমে মিলিটারি শাসনের অভিযোগ তুলেছিলেন এক বিদেশি ক্রিকেটার ডেভিড উইসি। এবার তিনি নাইট রাইডার্স শিবিরে। সেখানেও কী ড্রেসিংরুমে চন্দ্রকান্ত পণ্ডিতের শাসন সকলকে বিরক্ত করে তুলছে। এই নিয়েই এখন ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...