Friday, April 3, 2026

মাসের শুরুতে সামান্য কমল বাণিজ্যিক গ্যাসের দাম

Date:

Share post:

মে মাসের প্রথম দিন থেকে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের (LPG cylinder for commercial purpose) দাম কিছুটা কমল। প্রতি এলপিজি সিলিন্ডারে ১৭ টাকা কমে বৃহস্পতিবার থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৫১ টাকা ৫০ পয়সা হল। বুধবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা গেছে। যদিও গৃহস্থদের ব্যবহৃত গ্যাসের দাম কমানো নিয়ে কোনও উচ্চবাচ্য নেই কেন্দ্রের মুখে।

গত ফেব্রুয়ারি মাসে বাজেটের আগে বাণিজ্যিক গ্যাসের দাম সামান্য কমানো হলেও এপ্রিল মাসে তা বেড়ে যায়। এবার জানা গেল পয়লা মে থেকে নতুন দাম ঘোষণা করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। দেশের অন্যান্য মেট্রো শহর যেমন মুম্বইতে সিলিন্ডার (LPG) প্রতি বাণিজিক এলপিজির দাম হল ১৬৯৯ টাকা। চেন্নাই ও দিল্লিতে যথাক্রমে ১৯০৬ টাকা ও ১৭৪৭ টাকা ৫০ পয়সা।হয়েছে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...