Monday, April 13, 2026

তরুণী ডাক্তারের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার! খুনের অভিযোগ পরিবারের, অধরা অভিযুক্ত 

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে মর্মান্তিক ঘটনা। বিজেপির রাজ্য রাজস্থানে ভয়াবহ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তরুণী চিকিৎসক ভাবনা যাদবের (২৫)। এখনও অধরা অভিযুক্ত। মেয়েকে খুন করা হয়েছে বলেই দাবি পরিবারের।

দিল্লিতে মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ভাবনা সম্প্রতি হরিয়ানার হিসারে গিয়ে এক ভয়াবহ ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে জয়পুরে স্থানান্তর করা হলেও, ২৪ এপ্রিল রাতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর প্রকৃত কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়—খুনের ছক। ভাবনার মা গায়ত্রী যাদব থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য, মেয়ের শরীরে ও পেটে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তাঁর আশঙ্কা, ভাবনাকে প্রথমে কুপিয়ে খুন করে পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে ভাবনার মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী।

২০২৩ সালে ফিলিপিন্স থেকে মেডিক্যাল পড়াশোনা শেষ করেন ভাবনা যাদব। ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি অনলাইনে ক্লাস করতেন এবং প্রয়োজনে দিল্লি যেতেন। ২১ এপ্রিল দিল্লিতে যান ভাবনা এবং তাঁর বোনের সঙ্গে থাকছিলেন, যিনি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে রয়েছেন।

পরিবারের দাবি, ২৪ এপ্রিল সকালে ভাবনার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তিনি ফেরেননি। ওই দিনই উমেশ যাদব নামে এক ব্যক্তি ফোন করে জানান, ভাবনা অগ্নিদগ্ধ অবস্থায় হিসারের এক হাসপাতালে ভর্তি রয়েছেন। মা গায়ত্রী যাদব হাসপাতালে গিয়ে দেখেন, মেয়ের অবস্থা অত্যন্ত সংকটজনক। পরে জয়পুরে নিয়ে গেলে রাতেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের তরফে করা অভিযোগের ভিত্তিতে তদন্তের গতি পরিবর্তন হতে পারে বলেই ধারণা। ভাবনার মৃত্যু ঘিরে ধীরে ধীরে জটিল হয়ে উঠছে রহস্য।

আরও পড়ুন – জগন্নাথ মন্দির দর্শন বিতর্কে নাম না করে শুভেন্দু-সৌমিত্রদের চাঁচাছোলা আক্রমণ দিলীপের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...