Friday, June 26, 2026

রাজস্থানের বহুতল হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত ৪, আশঙ্কাজনক একাধিক

Date:

Share post:

কলকাতার হোটেলে আগুন লাগার ঘটনার দুদিনের মাথায় এবার রাজস্থানের আজমেরের এক বহুতল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড (huge fire in Rajasthan hotel)। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ হোটেল থেকে ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। দমকল পৌঁছনোর আগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।এই ঘটনাযর জেরে আতঙ্কিত হয়ে কেউ দোতলা, কেউ বা তিনতলা থেকে লাফ মেরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। ঝাঁপ দিয়ে মৃত্যু হয় এক কিশোরসহ চারজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন, তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের ঝলসে যাওয়ায় খবর এসেছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, হোটেলের এসি থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় অনেকেই হোটেলের নীচে নেমে আসেন। কিন্তু তিন- চারতলায় আটকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন বেশ কয়েকজন। আগুনের হলকা ক্রমাগত ঊর্ধ্বমুখী হতে থাকায় উপরে উঠে উদ্ধারের চেষ্টা করতে পারেনি স্থানীয়রা। দমকল কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হোটেলে থাকার বোর্ডারদের উদ্ধার করেন। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কীভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিজেপি শাসিত রাজস্থানের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...