Saturday, April 4, 2026

অকাজ করে উত্তেজনা তৈরির খেলা বিজেপির! বনগাঁ পুলিশের পোস্ট শেয়ার করে সতর্কবার্তা কুণালের

Date:

Share post:

নিজেরাই প্লট সাজিয়ে বাংলায় অশান্তির ছক কষছে বিজেপি। বনগাঁ পুলিশের পোস্ট শেয়ার করে সর্তক করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। লিখলেন, “নজর রাখুন। সজাগ থাকুন। মানুষকে জানান। নিজেরাই অকাজ করে উত্তেজনা তৈরির খেলা”। ঘটনায় দুই বিজেপি (BJP) কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলায় পরিকল্পিত অশান্তির ছক কষছে বিজেপি। এই অভিযোগ বারবার করছে রাজ্যের শাসকদল। এবার সেই অভিযোগেই সিলমোহর পড়ল বনগাঁ পুলিশ জেলার (Bongaon Police District) এসপির পোস্ট। বৃহস্পতিবার, নিজেদের ফেসবুক পেজে তাঁরা লেখেন,
“গতকাল রাতে, গোপালনগর থানার আকাইপুর রেলওয়ে স্টেশনের পাশে একটি শৌচাগারের দেয়ালে পাকিস্তানের জাতীয় পতাকা লাগানো অবস্থায় পাওয়া গিয়েছে। তদন্তে জানা যায়, স্থানীয় বাসিন্দা এবং একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং সনাতনী একতা মঞ্চের সদস্য ১. চন্দন মালাকার (৩০) এবং ২. প্রজ্ঞাজিৎ মণ্ডল (৪৫) ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন। তাঁরা এই কাজের কথা স্বীকার করেছেন এবং তারা এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির জন্য ওই দেয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ’ লেখার পরিকল্পনা করেছিলেন বলে জানা গিয়েছে। উভয়কেই একটি নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে।

যারা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির জন্য এই ধরণের ষড়যন্ত্র করছে, তাদের আইনের আওতায় আনার জন্য আমরা কোনও প্রচেষ্টা ছাড়ব না।“
আরও খবরশুভেন্দুর সনাতনী সভায় লোক নেই, শুধুই আর্তনাদ! ২৫ হাজার স্টকের খোঁচা কুণাল-দেবাংশুর

পুলিশের এই পোস্টের সঙ্গে দুই বিজেপি কর্মীর হোয়াটসঅ্যাপের চ্যাটের স্ক্রিন শটও পোস্ট করেন কুণাল (Kunal Ghosh)। আর সেখানেই দেখা যাচ্ছে, বাংলায় সাম্প্রদায়িক অশান্তি তৈরির ষড়যন্ত্র চলছে। সেই পর্দাই ফাঁস হয়েছে। এই বিষয়ে রাজ্যবাসী সতর্ক থাকার বার্তা দিয়ে কুণাল লেখেন, “নজর রাখুন। সজাগ থাকুন। মানুষকে জানান। নিজেরাই অকাজ করে উত্তেজনা তৈরির খেলা”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...