Tuesday, June 23, 2026

মোহনবাগানের স্টুয়ার্টকে ছাড়ার সিদ্ধান্ত প্রায় পাকা

Date:

Share post:

আসন্ন মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টে(MBSG) নতুন বিদেশি কে? সুপার কাপের সেমিফাইনালে যাত্রা শেষ হয়েছে মোহনবাগানের। কিন্তু দল গঠনের কাজ কিন্তু এখন থেকেই আরম্ভ হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে আসন্ন মরসুমের জন্য গ্রেগ স্টুয়ার্টকে(Greg Stewart) না রাখার সিদ্ধান্ত কার্যত হয়ে গিয়েছে মোহনবাগানে। তাণর চুক্তিও শেষ। তাঁকে ছেড়ে দিয়ে এবার অন্য বিদেশির খোঁজেই নামতে চলেছেন হোসে মোলিনা(Jose Molina)।

মোহনবাগানের(MBSG) পরবর্তী মরসুমের দল কী হবে। বিশেষ করে বিদেশি কারা থাকবে তা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চা। নানান কথাবার্তা শোনা গেলেও আসন্ন মরসুমেও সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে চলেছে দিমিত্রি পেত্রাতোস(Dimitri Petratos), জেসন কামিন্স(Jason Cummins) সহ জেমি ম্যাকলরেন(Jamie Maclaren)। থাকতে চলেছেন অ্যালবার্তো রডরিগেজও। তবে অলড্রেড নাকি নুনো রেইজ কাকে রাখা হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু ঠিক হয়নি।

হোসে মোলিনার সঙ্গে ইতিমধ্যেই চুক্তি নবীকরণ হয়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের। আপাতত দেশে ফিরে গিয়েছেন তিনি। কিন্তু দলের ওপর নজর রয়েছে এই প্রাক্তন স্প্যানিশ তারকার। মোহনবাগান সুপার কাপে সেমিফাইনালে থেমে গেলেও, এখানে তরুণ ফুটবলাররা কিন্তু বেশ ভাল পারফরম্যান্স করেছেন। বেশ কয়েকজন ফুটবলার নাকি নজরও কেড়েছে মোহনবাগান কোচের।

শোনাযাচ্ছে এই দল থেকে কয়েকজন তরুণ ফুটবলার নাকি মোহনবাগান স্কোয়াডে জায়গা পেতে পারেন। সুপার কাপে উপস্থিত না থাকলেও মোহনবাগানের ম্যাচ দেখেছেন হোসে মোলিনা। প্রতিটা ফুটবলারের পারফরম্যান্স বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করেছেন সবুজ-মেরুন কোচ।

আগামী মরসুমের নীলনক্সাটা এখন থেকেই বোধহয় করতে শুরু করে দিয়েছেন তিনি। এবার দ্বিমুকুট ইতিমধ্যেই উঠে গিয়েছে মোহনবাগানের। পরবর্তী মরসুমে মোলিনা আর কী চমক দেখান সেটাই দেখার।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...