Wednesday, April 8, 2026

রিয়াদে থংবোই সিংটো, নতুন ফুটবলার নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

এই মরসুম শেষ। বিশ্রী পারফরম্যান্স দেখিয়েই আপাতত থেমেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। আগামী মরসুমের জন্য ইস্টবেঙ্গলের স্কোয়াড তৈরির ভার উঠেছে থংবোই সিংটোর(Thongboi Singto) হাতে। মে মাসের শুরুতেই রিয়াদে(Ryad) পৌঁছলেন থংবোই সিংটো(Thongboi Singto)। আর সেই খবর শোনার পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। তবে কি এবার সৌদি থেকে ফুটবলার আনতে চলেছে ইস্টবেঙ্গল। থংবোইয়ের রিয়াদ যাওয়ার পর এমন জল্পনা শুরু হওয়াটাই স্বাভাবিক।

না কোনও ফুটবলার আনার জন্য জন্য এবার রিয়াদে জাননি থংবোই সিংটো(Thongboi Singto)। এএফসি(AFC) চ্যালেঞ্জ কাপ থেকে এসিএল-২, এফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তার আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে ইস্টবেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছেন থংবোই সিংটো। এবার যেহেতু এএফসি চ্যালেঞ্জ লিগে খেলেছে ইস্টবেঙ্গল, সেই কারণেই নিয়ম মাফিক তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে। আর সেখানেই থংবোই সিংটোকে পাঠানোর সিদ্ধান্ত লাল-হলুদ ম্যানেজমেন্টের।

এবার আইএসএল শেষ হওয়ার পরই থংবোই সিংটোকে দলের ফুটবল হেড করে নিয়েছে এসেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আসন্ন মরসুমের দল গড়ার জন্য তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সুপার কাপের সময় ওড়িশায় বেশ কয়েকটা দিন কাটিয়ে এসেছেন তিনি। সেইসঙ্গে ম্যানেজমেন্টের কাছে একটা তালিকাও তুলে দিয়েছেন থংবোই সিংটো। এবার তিনি রিয়াদে গিয়েছেন।

আর সেটা নিয়ে জল্পনাটা বাড়াটাই স্বাভাবিক। অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে গেলেও, সেখানে তাঁর ফুটবলার স্কাউটিংয়েরও একটা পরিকল্পনা রয়েছে বলে শোনাযাচ্ছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...