Thursday, April 9, 2026

এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ ঘিরে জল্পনা

Date:

Share post:

ভারতের পহেলগামে(Pahalgam) জঙ্গীদের হামলা। যা নিয়ে ইতিমধ্যেই ভারত-পাকিস্তানের(INDvPAK) মধ্যে আশান্তির পারদ চড়তে শুরু করেছে। এমন পরিস্থিতির জন্য আগামী সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপ নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। শোনাযাচ্ছে পিছিয়ে যেতে পারে এশিয়া কাপ(Asia Cup)। এমনকি বাতিল হয়ে যাওয়ারও নাকি একটা সম্ভাবনা রয়েছে। কারণ এই মুহূর্তে যে পরিস্থতি চলছে তাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলার কোনওরকম ছাড়পত্রই দেবে না বোর্ড এবং কেন্দ্রীয় সরকার।

একট সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পিছিয়ে যেতে পারে এই বছরের এশিয়া কাপ(Asia Cup)। শুধুমাত্র তাই নয় ভারতের বাংলাদেশ সফরও নাকি হওয়ার সম্ভাবনাই বেশি। ভারত-পাকিস্তান(INDvPAK) এই আবহের মধ্যেই বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ভারত বিরোধী কথা বলেছিলেন। সেই কারণে নাকি ভারতীয় দলের বাংলাদেশ(Bangladesh) সফরও বোর্ড না করারই সিদ্ধান্ত নিতে চলেছেন।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বোর্ডের সূত্র মারফৎ জানানো হয়েছে, “এই সফরটা ক্যালেন্ডারের অংশ। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কিছুই হয়নি। তবে ওডিআই এবং টি টোয়েন্টির জন্য ভারতের সেখানে সফর করার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে”।

সেইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়েও চলছে জল্পনা। ইতিমধ্যেই পহেলগামের এই ঘটনার জন্য পাকিস্তানের বিরুদ্ধে এখন তো বটেই ভবিষ্যতেও সমস্ত দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বোর্ড। এবার শোনাযাচ্ছে এশিয়া কাপেও পাকিস্তানের বিরুদ্ধে না খেলার পথে হাঁটতে পারে বিসিসিআই। আগামী সেপ্টেম্বরে হবে এবারের এশিয়া কাপ। যদিও কোথায় খেলা হবে তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...