Site Logo

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে 'রক্ষিতা' কটাক্ষ অনিন্দিতার

EBBS Desk·
হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে 'রক্ষিতা' কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিকে (Ritika Giri) 'রক্ষিতা' বলে কটাক্ষ করছেন প্রথম স্ত্রী অনিন্দিতা। বুধবার শ্যামপুর কেন্দ্রে পদ্মশিবিরের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন অভিনেতা। যেখানে উল্লেখ আছে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের (Anindita Chatterjee) নাম। তারপরেই ঋতিকাকে নিয়ে বিদ্রুপ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন অনিন্দিতা। প্রথম স্ত্রীর সঙ্গে আইনত বিচ্ছেদ হয়নি। তা সত্ত্বেও গত জানুয়ারিতে দ্বিতীয় বিয়ে করে বিতর্কের মুখে পড়েন হিরণ। প্রথম পক্ষের স্ত্রী-সন্তান থানায় অভিযোগ জানালে আইনি জটিলতার মুখে পড়তে হয় অভিনেতাকে। ২০২৬ বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন কি না এই নিয়েও ছিল বিস্তর জল্পনা। ১৯ তারিখ বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায় তাতে নাম আছে হিরণের। এরপরেই প্রথম স্ত্রী অনিন্দিতা জানিয়েছিলেন, "আমাদের আইনি বিচ্ছেদ হয়নি এখনও। তা সত্ত্বেও ঋতিকার সঙ্গে ছবি দিচ্ছে। সেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ফলাও করে বিয়ে করেছে।

এবার দেখব মনোনয়নে স্ত্রীর জায়গায় কার নাম থাকে।" বুধবার মনোনয়ন জমা দিতেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে আক্রমণ শানান তিনি। অনিন্দিতা প্রশ্ন ছোড়েন, "রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?" নাম উল্লেখ না করলেও এই কটাক্ষ যে দ্বিতীয় স্ত্রী অনিন্দিতাকে তা স্পষ্ট।

Sponsored

Sranchi In Article

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →