Thursday, March 12, 2026

মাধ্যমিকে সাফল্যের নিরিখে দ্বিতীয় স্থানে পাহাড়, কালিম্পং টেক্কা দিল কলকাতাকে 

Date:

Share post:

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik result) ঘোষণা হতেই কলকাতাকে পিছনে ফেলে জেলার জয়জয়কার। পাশের হার সব থেকে বেশি পূর্ব মেদিনীপুরে, তারপরই দ্বিতীয় স্থান দখল করেছে উত্তরের কালিম্পং (Kalimpong District’s Madhyamik result)। নানা ডামাডোলের মধ্যেও পাহাড়ের পড়ুয়াদের এই অপ্রত্যাশিত সাফল্যে খুশি সকলেই। মেধা তালিকার পরিসংখ্যান বলছে উত্তরের এই জেলায় এবছর ৯৬.০৯ শতাংশ পরীক্ষার্থী মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা (Kolkata)। স্বাভাবিকভাবেই মহানগরীকে টেক্কা দিয়ে পাহাড়ি জেলার এগিয়ে যাওয়া যথেষ্ট নজর কেড়েছে।

মধ্যশিক্ষা পর্ষদ (Madhyasiksha Parshad) শুক্রবার ফলাফল ঘোষণা করতেই সাফল্যের নিরিখে জেলাভিত্তিক তালিকায় দ্বিতীয় স্থানে এলো কালিম্পং জেলার নাম। দার্জিলিংয়ের পরীক্ষার্থীরাও যথেষ্ট ভালো ফল করেছেন বলে জানা গেছে। পাহাড়ি এলাকার পড়ুয়াদের যথেষ্ট চ্যালেঞ্জ নিয়েই পড়াশোনা করতে হয়। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে যেভাবে কালিম্পং চলতি বছরের মাধ্যমিকে পাশের নিরিখে এত ভাল ফল করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়, মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।

 

spot_img

Related articles

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ শ্রমিকদের, আশঙ্কাজনক ২৬!

নয়ডার (Noida) একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্তত ২৬ জন কর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে...

বিমানদা, সামনে আসুন না: বামফ্রন্ট চেয়ারম্যানকে সামনের সারিতে এনে ফের সৌজন্যের নজির গড়লেন মমতা

রাজনৈতিক সৌজন্য থেকে কখনও সরে আসেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, লোকভবনে বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র...

আজ রাজ্যের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা

বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ (cloud Thursday)। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার খুব বড় পরিবর্তন না হলেও রোদের দাপট...

বাংলাকে যাঁরা ভালবাসেন…: রাজ্যপালকে ‘ভালো থাকার পাসওয়ার্ড’ জানালেন মুখ্যমন্ত্রী

“বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে”-শপথগ্রহণ অনুষ্ঠানেই বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) সঙ্গে প্রথম...