Tuesday, April 7, 2026

আঁকতে ভালোবাসেন মাধ্যমিক টপার আদৃত, মেয়েদের মধ্যে প্রথম ঈশানীর লক্ষ্য গবেষণা

Date:

Share post:

প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2025)। শুক্রবার, ২ মে, সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay) মেধা তালিকা ঘোষণা করেন। প্রথম দশে রয়েছেন ৬৬ জন। যাঁদের মধ্যে, প্রথম স্থানে- ১ জন, দ্বিতীয় স্থানে- ২ জন, তৃতীয় স্থানে- ১ জন, চতুর্থ স্থানে- ২ জন, পঞ্চম স্থানে- ৪ জন, ষষ্ঠ স্থানে- ৫ জন, সপ্তম স্থানে-৫ জন, অষ্টম স্থানে- ১৬ জন, নবম স্থানে- ১৪ জন, দশম-১৬ জন। ৭০০ মধ্যে ৬৯৬ নম্বর পেয়ে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার (Adrit Sarkar) রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী (Ishani Chakraborty)। রাজ্যের মেধা তালিকার নিরিখে তাঁর স্থান তৃতীয়। এদিন সকালে পরীক্ষার ফল ঘোষণা হতেই কেঁদে ফেলেন টপার আদৃত। বরাবরের মেধাবী এই ছাত্র ভবিষ্যতে মেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চাইলেও ছবি আঁকার প্রতি তাঁর বরাবরের ভালোবাসা। ১২ জন গৃহশিক্ষকের কাছে পড়াশুনা করে এসেছে সাফল্য। আদৃতের বাড়ি জুড়ে এখন উৎসবের আমেজ।

চলতি বছর মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মালদহ রামকৃষ্ণমিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস (Anubhav Biswas) এবং বিষ্ণুপুর হাইস্কুল বাঁকুড়ার সৌম্য পাল (Soumya Paul)। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৪। মাত্র দু’নম্বরের জন্য প্রথম হওয়া হাতছাড়া হয়ে গেল। তাতে খুব একটা দুঃখ পাননি সৌম্য। গতে বাঁধা পড়াশোনার নিয়ম তাঁর কোনদিনই পছন্দ নয়। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন কৃতি। অনুভবের কথায়, রামকৃষ্ণ মিশনের (Ramakrishna mission) পড়াশোনার মধ্যেই লুকিয়ে থাকে সাফল্যের চাবিকাঠি। অনুভব আগামী দিনে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান। মাধ‍্যমিকে মেয়েদের মধ‍্যে প্রথম এবং রাজ‍্যে তৃতীয় ঈশানী চক্রবর্তী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। মায়ের হাতে মিষ্টি খেতে খেতে ঈশানী জানালেন, তাঁর স্বপ্ন পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে গবেষক হওয়ার।তাঁর কথায়, “পরীক্ষা খুব ভাল হয়েছিল। তবে, এত ভাল ফলাফল হবে ভাবিনি। প্রথমে মা টিভি দেখে আমাকে জানায়। আমি বিশ্বাস করতে পারছিলাম না।” মাধ্যমিক উত্তীর্ণ সকলকে শুভকামনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনেই।

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...