Tuesday, April 7, 2026

মাধ্যমিকের কৃতিদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik result) প্রকাশিত হওয়ার পরই কৃতিদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)লেখেন, ‘এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে। যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব: হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই।তোমাদের সকলকে আরো একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভালো থেকো সকলে।’

এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৫৬ শতাংশ, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। প্রথম দশে রয়েছেন ৬৬ জন কৃতি। ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা। চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। AA গ্রেড পেয়েছে মোট ১০ হাজার ৬৫৯ জন, A+ গ্রেডের অধিকারী ২৫ হাজার ৮২০ জন এবং A গ্রেড পেয়েছে ৯১ হাজার ২৩৭ জন। ৬৯৬ পেয়ে প্রথম স্থানে রয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মালদহ জেলার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের ছাত্র অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল। পেয়েছেন ৬৯৪। তৃতীয় স্থানে একজন— কোতুলপুর সরসবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী, প্রাপ্ত নম্বর ৬৯৩।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...