Friday, April 3, 2026

ন্যাশনাল হেরান্ড মামলা: রাহুল, সোনিয়ার বক্তব্য শুনবে আদালত

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ডের আর্থিক তছরূপ মামলায় সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নোটিশ জারি করল দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সোনিয়া ও রাহুলের নাম দিয়ে চার্জশিট (chargesheet) পেশ করলে, তাদের বক্তব্য শোনার জন্য নোটিশ জারি করল দিল্লি আদালত।

২০১৪ সালের বিজেপি নেতা সুব্রহ্মানিয়ম স্বামী ন্যাশনাল হেরাল্ড (National Herald) পত্রিকার হস্তান্তরে আর্থিক তছরুপ মামলা দায়ের করেন। সেই মামলায় কংগ্রেস ও ন্যাশনাল হেরাল্ডের হাত বদল হওয়া সংস্থা ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড-এর মধ্যে ৬৬১ কোটি টাকার তছরুপের অভিযোগ আনে ইডি (ED)। শুক্রবার সেই মামলা ফের দিল্লি আদালতে শুনানির জন্য ওঠে।

শুক্রবারের শুনানিতে স্পেশাল জাজ বিশাল গোগনে এই মামলায় চার্ডশিটে (chargesheet) অভিযুক্ত সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল গান্ধী (Rahul Gandhi) বক্তব্য দাবি করে। আদালত পর্যবেক্ষণে জানায়, বিচারের শেষ পর্যায় পর্যন্ত প্রত্যেকের নিজেদের বক্তব্য পেশ করার অধিকার থাকে। কংগ্রেসের তরফ থেকে আগেই এই মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে কংগ্রেস ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী, নেত্রী সোনিয়া গান্ধীকে অপমানিত করার জন্য বলে দাবি করেছিল।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...