Tuesday, June 9, 2026

থংবোই সিংটোর নজরে সৌদি প্রো লিগের বিদেশি

Date:

Share post:

এবার কী ইস্টবেঙ্গলে(Eastbengal) সৌদি প্রো লিগের(Saudi Pro League) বিদেশি! সবকিছু ঠিকঠাক চললে এমনটাই কিন্তু হতে চলেছে। সৌদি প্রো লিগ থেকে দুই থেকে তিনজন বিদেশি ফুটবলার স্কাউটিং করতে চলেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। সেরা মানের বিদেশিই এবার তুলে আনার লক্ষ্যে লাল-হলুদ ম্যানেজমেন্ট। আর সেই কাজের জন্যই এবার রিয়াদে(Ryad) গিয়েছেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থংবোই সিংটো(Thongboi Singto)। এএফসির বৈঠকে যোগ অবশ্যই দেবেন, তবে বিদেশি ফুটবলার স্কাউটিংয়েই প্রধান ফোকাস থংবোই সিংটোর।

এবারের আইএসএল(ISL) থেকে সুপার কাপে(Super Cup) একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল(Eastbengal)। আইএসএলে ৯ নম্বর স্থানে শেষ করেছিল লাল-হলুদ ব্রিগেড। সেইসঙ্গে সুপার কাপেও একেবারেই আশাপ্রদ পারফরম্যান্স করতে পারেনি অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon) দল। আইএসএল চলাকালীনই ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার বাছা নিয়ে নানান সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। সুপার কাপে প্রথম ম্যাচে হারের পরই দলে আমূল পরিবর্তনের কথা বলেছিলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ।

সেই কাজই এবার জোরকদমে শুরু করে দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। আগামী ৫ মে শহের ফিরবেন থংবোই সিংটো(Thongboi Singto)। সৌদি আরবের রিয়াদে গিয়েছেন তিনি। উপলক্ষটা এএফসির অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক হলেও, আদতে সৌদি প্রো লিগ থেকে ভালো মানের ফুটবলার স্কাউট করার জন্যই গিয়েছেন তিনি। শোনাযাচ্ছে দুই থেকে তিনজন ফুটবলারকে স্কাউটিংয়ের পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। সৌদি প্রো লিগে এই মুহূর্তে বিশ্বের সেরা দেশ থেকে ফুটবলাররা আসছেন। সেই জায়গাকেই এখন পাখির চোখ করেছে লাল-হলুদ ব্রিগেড।

অস্কার ব্রুজোঁর সঙ্গে আলোচনা করেই ফুটবলার স্কাউটিংয়ের কাজটা শুরু করেছেন থংবোই সিংটো। আগামী মরসুমে এবার শক্তিশালী দল গঠন করে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...