Thursday, March 12, 2026

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

Date:

Share post:

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ জারি হয়েছে। এরই মধ্যে জম্মুর বাসিন্দা এবং সিআরপিএফ-এর ৪১ ব্যাটালিয়নের কনস্টেবল মুনির আহমেদের বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ।

সিআরপিএফ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বাহিনীতে যোগদানকারী মুনির আহমেদ ২০২৪ সালের ২৪ মে ভিডিও কলে বিয়ে করেন পাকিস্তানি নাগরিক মিনাল খানকে, যদিও তাঁর অনুরোধের বিষয়ে অনুমোদন তখনও মেলেনি। মিনাল পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করে মুনিরের সঙ্গেই থাকতে শুরু করেন। কিন্তু তাঁর ভিসার মেয়াদ ২২ মার্চ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি দেশে থেকে যান।

এ ঘটনায় সিআরপিএফ কঠোর অবস্থান নিয়ে মুনির আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘একজন পাকিস্তানি নাগরিককে গোপনে বিয়ে করা এবং ভিসার মেয়াদ শেষে তাঁকে আশ্রয় দেওয়া চাকরির শৃঙ্খলাভঙ্গ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সেই কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে।’’ সূত্র জানাচ্ছে, গোটা বিষয়টি সামনে আসার পর বাহিনী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং দ্রুত তদন্তের পর শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন – সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর...

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...