Tuesday, June 23, 2026

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

Date:

Share post:

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে এই মুহূর্তে টলিউডের এই একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। এই জুটিকে নিয়ে জল্পনা নতুন কিছু নয় তবে এবার বড় পদক্ষেপ করলেন ‘মহাপ্রভু’ অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় যীশুকে আগেই আনফলো করেছেন নীলাঞ্জনা। কিন্তু ‘খাদান’-এর ভিলেন অভিনেতা প্রকাশ্যেই নিয়ে কোন মন্তব্য করেননি। বরং মেয়েদের সঙ্গে ভালোই যোগাযোগ আছে বলে বরাবর দাবি করেছেন যিশু। তবে এখন দেখা গেল যে, ইনস্টায় যিশুর (Jishu Sengupta) ফলোয়ার্সের তালিকা থেকে মিসিং হয়ে গিয়েছে দুটো নাম, নীলাঞ্জনা শর্ম আর সারা সেনগুপ্ত (Sara Sengupta)। যদিও ছোট মেয়ে জারা (Zara ) সেনগুপ্তকে এখনও ফলো করছেন অভিনেতা।

নিজের আপ্ত সহায়কের প্রেমে পড়ে লিভ ইন করছেন যিশু সেনগুপ্ত, এই খবর ছড়িয়ে পড়তেই অঞ্জনা-কন্যা অভিনেতা থেকে দূরে সরে যান। মেয়েরা বরাবরই মায়ের পাশে দাঁড়িয়েছে। সারা (Sara Sengupta) অনেক আগেই যিশুকে আনফলো করেছিলেন। এই মুহূর্তে তিনি মডেলিং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। বেশিরভাগটা সময়ই থাকেন মুম্বইতে। ধীরে ধীরে ফ্যাশন শো, বিজ্ঞাপনের বড় মুখ হয়ে উঠেছেন যিশু-কন্যা। তবে বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায় না তাঁকে। বরং অকপটে বলেন তাঁর রোল মডেল মা নীলাঞ্জনা। সেই কারণেই কি বড় মেয়েকে আনফলো করলেন যিশু? ‘খাদান’ মুক্তির আগে যিশু স্পষ্ট করেছিলেন, ‘মেয়েদের সঙ্গে কথা হয়’! বলা বাহুল্য, তখনও তাঁর ফলোইং তালিকায় জ্বলজ্বল করত সারার নামটা। কিন্তু অভিনেতার এবারের কাজকর্মে বোঝাই যাচ্ছে সন্তানের সঙ্গে বেশ ভালই দূরত্ব তৈরি হয়েছে অভিনেতার।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...