Monday, April 6, 2026

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

Date:

Share post:

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে জারি হয়েছে কড়া নির্দেশিকা, আপাতত শহরের সমস্ত রুফটপ রেস্তরাঁ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এই প্রেক্ষিতে কলকাতা পুলিশের কাছে চাওয়া হয় শহরের রুফটপ রেস্তরাঁগুলির তালিকা। সেই অনুযায়ী শনিবার বিকেলে কলকাতা পুলিশ ৮৩টি রেস্তরাঁর তালিকা পাঠায়। তালিকা অনুযায়ী, কসবা ও শেক্সপিয়র সরণি থানা এলাকায় সর্বাধিক রুফটপ রেস্তরাঁ রয়েছে। এছাড়াও রবীন্দ্র সরোবর, কড়েয়া ও লেক থানার অন্তর্গত একাধিক রেস্তরাঁর নামও তালিকাভুক্ত হয়েছে।

মেছুয়ার ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু ঘটে। অভিযোগ, ছাদে যাওয়ার রাস্তা না থাকায় প্রাণ হারাতে হয় অনেককেই। এই ঘটনার পরই ছাদ সংক্রান্ত নিয়মাবলি নিয়ে কড়া বার্তা দেন মেয়র। তিনি বলেন, “ছাদ একটি কমন এলাকা। যেমন সিঁড়ি কেউ বিক্রি করতে পারেন না, তেমন ছাদও বিক্রয়যোগ্য নয়।”

পুরসভাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, নিজ নিজ এলাকার রুফটপ রেস্তরাঁর বিস্তারিত তালিকা তৈরি করে পাঠাতে। মেয়র জানিয়েছেন, যদি রেস্তরাঁ মালিকরা নিজ দায়িত্বে অনিয়ম না ভাঙেন, তবে পৌরসভা নিজ উদ্যোগে ব্যবস্থা নেবে। শহরের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষার দিক মাথায় রেখে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

আরও পড়ুন – গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...