Monday, April 6, 2026

শহরের জঞ্জাল সাফ করবে কর্পোরেট সংস্থা, পরিকল্পনা রাজ্যের

Date:

Share post:

শহরাঞ্চলে নিকাশী ও জঞ্জাল ব্যবস্থাপনার মানোন্নয়নে রাজ্য সরকার এবার কর্পোরেট সংস্থাগুলিকে (corporate house) শামিল করার পরিকল্পনা নিয়েছে। আইন অনুযায়ী ৫০০ কোটি টাকার বেশি লেনদেন আছে এমন কর্পোরেট সংস্থাগুলি তাদের সমাজিক দায়বদ্ধতা বা সিএসআর (CSR) প্রকল্পের আওতায় জনস্বার্থে নানা উন্নয়নমূলক কাজ করে থাকে। এবার এর আওতায় জঞ্চাল অপসারণ ও নিকাশিকেও যুক্ত করার কথা ভাবা হচ্ছে।

ইতিমধ্যেই উত্তর ২৪ পরগণার পানিহাটি (Panihati Municipality) এবং কামারহাটি পুর (Kamarhati Municipality) এলাকাতে সিএসআর (CSR) প্রকল্পের মাধ্যমে নিকাশি পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। অন্যান্য পুরসভাতেও এই একই মডেল অনুসরণ করার কথা ভাবা হচ্ছে বলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গেছে।

সিএসআর (CSR) প্রকল্পের জন্য তৈরি হওয়া পোর্টালে এই সংক্রান্ত কাজকে যুক্ত করা হবে। যাতে আগ্রহী কর্পোরেট সংস্থা (corporate house) এই প্রক্রিয়ায় শামিল হতে পারে। প্রসঙ্গত, জানা গিয়েছে, সিএসআরের মাধ্যমে কাজ হলেও রাজ্য সরকারই তার বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর রাজ্যের তরফেই নিখরচায় তৈরি করে দেওয়া হবে। ডিপিআর অনুযায়ী কাজ হচ্ছে কি না সেটার ওপরেও রাজ্য সরকার নজরদারী চালাবে ।

তবে প্রকল্প সংক্রান্ত আর্থিক লেনদেনের সমস্ত দায়িত্বই থাকবে সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানিরএর বাইরেও জনস্বার্থে পরিকল্পিত আরও কয়েকটি প্রকল্প সিএসআরের মাধ্যমে করার জন্য এই পোর্টালে তোলা হবে। এব্যপারে সমস্ত পুরসভাকে তাদের মতামত দিতে বলা হয়েছে। বর্তমানে রাজ্য সরকারের ৫৮টি দফতরের ১ হাজার ২৮৩টি প্রকল্প সিএসআর প্রকল্পের (CSR project) আওতায় নিয়ে এসে সংশ্লিষ্ট পোর্টালে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...