Tuesday, March 24, 2026

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

Date:

Share post:

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় (Goa’s Shirgaon temple causes stampede situation) রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাত থেকেই ভিড় বাড়তে থাকে, শুরু হয় হুড়োহুড়ি। শনিবার ভোরের দিকে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অনেকে ভিড়ের চাপে পড়ে যান, এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে, সংখ্যাটা আরও বাড়তি পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত পঞ্চাশের বেশি। অসমর্থিত সূত্রের খবর শুক্রবার ভোরের দিকে আরও একজনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে সেই তথ্য নিশ্চিত করা হয়নি। এত মানুষের জমায়েতের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন দর্শনার্থীরা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (Goa Police)। আহতদের গোয়া মেডিক্যাল কলেজ ও উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত যত গভীর হয় ততই মন্দিরে ভিড় বাড়তে থাকে। স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খান। ভিড়ের মধ্যে একাংশের মানুষ নিয়ন্ত্রণ হারান। তাঁদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। কেন এই ঘটনা তা স্পষ্ট নয়। শতাব্দীপ্রাচীন এই যাত্রায় যোগ দেওয়ার জন্য প্রতি বছর দূরদূরান্ত মানুষ শিরগাঁওয়ে ভিড় করেন। শুক্রবার রাত থেকে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে। শতাব্দী প্রাচীন এই শোভাযাত্রাগ গোয়ার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। এখানে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত কয়লার মধ্যে দিয়ে হেঁটে যান। এটাই ‘শিরগাঁও যাত্রা’ বা ‘দেবী লাইরাই যাত্রা’ বলে পরিচিত। শুক্রবার রাতে মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা। মন্দির কর্তৃপক্ষের গাফিলতির জেরেই পদপিষ্টের ঘটনা বলে মনে করা হচ্ছে। দুঃখপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)। কীভাবে দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু পুলিশের।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...