Sunday, April 5, 2026

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

Date:

Share post:

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান করার নজির গড়লেন আন্দ্রে রাসেল(Andre Russell)। এছাড়াও ভাঙলেন রাহানের(Ajinkya Rahane) রেকর্ডও। রাজস্থান রয়্যালসের(RR) বিরুদ্ধেই ফের একবার জ্বলে উঠলেন এই ক্যারিবিয়ান তারকা। আর তাতেই কার্যত রানের পাহাড়ে কলকাতা নাইট রাইডার্স(KKR)। একইসঙ্গে ইডেনের মাটিতে এদিন একাধিক রেকর্ডেরও মালিক আন্দ্রে রাসেল(Andre Russell)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৫ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেললেন এই ক্যারিবিয়ান পাওয়ার হাউজ।

বেশ কয়েকদিন ধরেই কেকেআর-কে নিয়ে নানান কথা চলছে। আসলে যে রাসেলকে দেখতে সকলে অভ্যস্ত, তাঁকে যেন চিনতে পারছিল না নাইট(KKR) সমর্থকরা। মাঠে প্রতিদিন তার খেলা দেখার আশায় এলেও রাসেলের ব্যাট থেকে সেই চেন্না চার ছয় যেন হারিয়ে গিয়েছিল। অবশেষে ঘরের মাঠেই নিজের চেনা ছন্দে ফিরলেন আন্দ্রে রাসেল। রাজস্থানের বিরুদ্ধে নামার পর খানিক্ষণ অপেক্ষা। এরপরই ইডেনে শুরু রাসেল ঝড়।

২২ বলে অর্ধশতরান করে দলেরই অধিনায়ক অজিঙ্ক রাহানের এই মরসুমে কেকেআরের হয়ে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড ভেঙে দিয়েছেন আন্দ্রে রাসেল। সেইসঙ্গেই এদিন আইপিএলের মঞ্চে দ্বিতীয় কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার হিসাবে ২৫০০ রানের গন্ডীও টপকে গিয়েছেন। তাঁর গোটা ইনিংস জুড়ে এদিন শুধুই চার ও ছয়ের বন্যা।

আন্দ্রে রাসেলের ৫৭ রানের ইনিংসটি সাজানো ৪টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি দিয়ে। হিসাব করলে দেখা যাচ্ছে ৫৭ রানের মধ্যে ৫২ রানই তিনি করেছেন চার ও ছয় হাঁকিয়ে। আর সেই থেকেই ইডেন জুড়়ে শুরু রাসেল রাসেল গর্জন। এদিনের ইডেন যে রাসেল ময় তা কার্যত বলার অপেক্ষা রাখে না।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...