Thursday, March 12, 2026

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

Date:

Share post:

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে এবার মিগুয়েল ফিগুয়েরা(Miguel Figueira)। সরকারীভাবে এখনও ঘোষণা না হলেও, ইতিমধ্যেই তাঁর সঙ্গে সই হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে এক বছরের জন্যই তাঁর সঙ্গে চুক্তি করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এবার শুধুই সরকারীভাবে তাঁর নাম ঘোষণার অপেক্ষা। কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হতে পারে মিগুয়েল ফিগুয়েরার(Miguel Figueira) নাম।

বসুন্ধরা কিংসের এই তারকা ফুটবলারকেই এবার দলে তুলে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। মূলত মিড ফিল্ড পজিশনেই খেলেন মিগুয়েল। এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের(Eastbengal) মাঝমাঠ একেবারেই ভাল ছিল না। সেই জায়গা থেকেই দল গোছাতে শুরু করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বসুন্ধরা কিংসে অস্কার ব্রুজোঁর কোচিংয়ে খেলেছেন তিনি। কোচের সঙ্গে তাঁর বোঝাপড়াও বেশ ভাল। মিগুয়েলকে দলে নেওয়ার পিছনে যে এই দিকটাও অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।

অস্কার আসার পর থেকেই তাঁর কথা নাকি বলেছিলেন। থংবোই সিংটোর সঙ্গে আলোচনার পরই এই ফুটবলারকে নিশ্চিত করে ফেলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এই মরসুমে ইতিমধ্যেই রিচার্ড সেলিসকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। শোনাযাচ্ছে আরও বেশ কয়েকজন বিদেশিকে ছাড়া হতে পারে। তবে তার আগে ভালো বিদেশিদের দলে তুলে নিতে চাইছে ইস্টবেঙ্গল। সেখানে মিগুয়েল যে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা বাছাই তা বলার অপেক্ষা রাখে না।

শোনাযাচ্ছে তিন দিন আগেই নাকি মিগুয়েলের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করে ফেলেছে ইস্টবেঙ্গল। শুধু নাম ঘোষণাটা বাকি রয়েছে। মিগুয়েল তো হয়ে গিয়েছে। এছাড়াও এবার আরও কী কী চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল সেদিকেই তাকিয়ে সকলে।

spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...