Saturday, April 11, 2026

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

Date:

Share post:

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা জওয়ানের। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০০ ফুট গভীর খাদে (gorge) পড়ে সেনার গাড়িটি। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ জম্মু-কাশ্মীরের রামবানে (Ramban)।

পুলিশ সূত্রে জানা যায়, সেনার একটি কনভয় (convoy) ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল। সেই সময় কনভয়ে থাকা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে (gorge) গিয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জওয়ানের। মৃতেরা হলেন অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। উদ্ধারে নামে সেনা, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয়েরা। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩ জওয়ানের মৃতদেহ, তাদের জিনিসপত্র ও কিছু কাগজ। পুলিশ সূত্রে খবর, গাড়িটি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়েছে। তবে দুর্ঘটনার আগে কোনও সমস্যা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে সেনা সূত্রে খবর।

Related articles

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...