Wednesday, March 25, 2026

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

Date:

Share post:

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি চলবে। আজ বিকেল সন্ধ্যার পর কালবৈশাখীর সঙ্গে ঝেঁপে বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বিকেলের পর কালবৈশাখী হতে পারে কলকাতায় (Thunderstorm alert in Kolkata)!

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিন ধরেই রাজ্যে তাপমাত্রা সামান্য হলেও কমেছে। শনিবার সন্ধ্যার দিকেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। আগামী তিনদিন এই আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় আজ বিকেলের পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনার রয়েছে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে প্রবল বজ্রপাত এবং ভারী বৃষ্টির কমলা সতর্কতা হাওয়া অফিসের। উত্তরবঙ্গে আগামী সোমবার থেকে বৃষ্টি কমবে।হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস মোতাবেক, আজ কলকাতায় (Kolkata) সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি ও ২৫ ডিগ্রির আশেপাশে। আগামী ১৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে জেলায় তাপমাত্রা বাড়বে।

 

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...