Sunday, April 5, 2026

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

Date:

Share post:

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তোপ দেগেছেন। এবার এই নিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ধুইয়ে দিলেন বিজেপিকে। তিনি এদিন তৃণমূল ভবনে কটাক্ষের সুরে বলেন, বিজেপির মেকি হিন্দুত্বের মুখোশ খুলে গেছে। যেহেতু মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির তৈরি করেছেন তাই যেভাবেই হোক তার বিরোধিতা করতেই হবে। অবাস্তবভাবে কুৎসা করে যাচ্ছে বিজেপি। তাদের কুৎসার জন্য ভক্ত সমাগমে কোনও প্রভাব পড়বে না।

আসল বিষয়টি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় যে জগন্নাথধাম তৈরি হয়েছে তার জন্য ধন্যি ধন্যি হচ্ছে বিভিন্ন মহলে। আর এতেই রাতের ঘুম উড়েছে বিজেপির নেতাদের। এর মধ্যে দিলীপ ঘোষের সেখানে উপস্থিতি আরও গাত্রদাহের কারণ হয়ে উঠেছে বিজেপির।

আরও পড়ুন – বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...