Tuesday, June 16, 2026

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

Date:

Share post:

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী সমিতির বৈঠক। সেদিনই হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। সোমবার বৈঠকের পরই জানিয়ে দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত(Debashis Dutta)। কয়েকদিন আগেই টুটু বোস(Tutu Bose) মোহনবাগানের সভাপতির পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত জানিয়েছিলেন। সেই সময় থেকেই মোহনবাগানের নির্বাচন ঘুরে উত্তাপের পারদ চড়তে শুরু করেছিল। এরপরই সাংবাদিক সম্মেলন করে কেন এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেই কথা জানিয়ে দিয়েছিলেন টুটু বোস।

আসন্ন নির্বাচনে সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়ে প্রচারে নামার ঘোষণা করেছেন টুটু বোস(Tutu Bose)। নির্বাচনী প্রচারে ছেলেকে জেতানোই এখন তাঁর প্রধান লক্ষ্য। সেই কারণেই মোহনবাগান সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তিনি ইস্তফা পাঠালেও এখনও পর্যন্ত সেই ইস্তফা গৃহীত হয়নি। সোমবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠকে সেই নিয়ে আলোচনা হলেও মিলল না কোনও সমাধান।

বৈঠক শেষে দেবাশিস দত্ত জানান, “টুটু বোস কার্যকরি কমিটির কাছে পদত্যাগ পত্র গ্রহনের জন্য অনুরোধ করেছিলেন। এই নিয়েই আমাদের কার্যকরী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনা হয় এই বিষয় নিয়ে। আমাদের কমিটি সিদ্ধান্ত নেওয়ার জন্য কার্যত বিভক্ত। নানান মতামত উঠে আসছিল। সেই কারণেই এদিন আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। সেই কারণেই এদিন বৈঠক শেষপর্যন্ত মুলতুবি হয়েছে। আগামী সপ্তাহে ফের একটা বৈঠক করব আমরা। সেখানেই যা হওয়ার হবে”।

গত শনিবারই সাংবাদিক সম্মেলনে দেবাশিস দত্তের দিকে একাধিক অভিযোগ এনেছিলেন টুটু বোস। নির্বাচনের প্রচারের কাজটা বোধহয় সেদিন থেকেই আরম্ভ করে দিয়েছেন বাগানোর পোড় খাওয়া কর্তা। বর্তমান সচিবের বিরুদ্ধে পরিবারে ভাঙন থেকে আরও নানান ভয়ঙ্কর অভিযোগ এনেছিলেন টুটু বোস। তাঁর বিরুদ্ধে ফের একবার লড়াইয়ের মঞ্চে নামার বার্তাও দিয়েছিলেন তিনি। তবে দেবাশিস দত্ত এখনই সেসব নিয়া পাল্টা জবাব দিতে নারাজ।

তিনি যে জবাব দেবেন না এমনটাও কিন্তু নয়। তাঁর যুক্তি টুটু বোস ব্যক্তিগতভাবে সেই কথা বলেছেন। জবাব এখন না দিলেও পরে অবশ্যই মুখ খুলবেন তিনি। দেবাশিস দত্ত জানিয়েছেন, “ওনার ব্যক্তিগত জায়গা থেকে উনি মতামত দিয়েছেন আমি ক্লাবের প্ল্যাটফর্মে বসে কোনও মন্তব্য রাখতে পারিনা। আমি নিশ্চয় একদিন না একদিন সাংবাদিক সম্মেলন করব। তবে ক্লাব থেক নয়। ক্লাবে আমি আজ সচিব হয়ে বসে আছি, এখান থেকে আমি কোনও বক্তব্য রাখতে পারি না। যদি মনে করি উত্তর গুলো দেওয়া প্রয়োজন নিশ্চই দেব। সময় মতো ঠিক উত্তর দেব”।

এখনও মোহনবাগান নির্বাচনের দিন ঘোষণা হয়নি। তবে কয়েকদিনের মধ্যেই হয়ত সেটাও ঘোষণা হয়ে যাবে। নির্বাচন ঘিরে এখন থেকেই উত্তাপের পারদ চড়তে শুরু করেছে।

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...