Tuesday, June 23, 2026

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

Date:

Share post:

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। একদিকে একটি বাইকে সওয়ার চার যুবক। অন্যদিকে কারো মাথায় হেলমেট (helmet) নেই। তার জেরেই দুজনের মৃত্যু ও দুজন গুরুতর আহত।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে তিলজলার দিক থেকে একটি বাইকে চার যুবক বাইপাসের দিক থেকে লেকটাউনের দিকে যাচ্ছিলেন। উল্টোডাঙা উড়ালপুলের (Ultadanga flyover) শেষ বাঁকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইক ধাক্কা মারে ফ্লাইওভারের গার্ডওয়ালে। গার্ডওয়ালের উপর রেলিং থাকায় তারা নিচে ছিটকে পড়তে পারেননি। ঘটনায় সপ্তাহের প্রথমদিন ভোরে দীর্ঘক্ষণ ফ্লাইওভারের একটি অংশে বন্ধ থাকে যান চলাচল।

সেখানেই ছিটকে পড়েন চার যুবক। কারও মাথায় ছিল না হেলমেট (helmet)। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ যুবকের। আহত দুজনকে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাতের শহরে বাইক দৌরাত্ম্য। ঘটনায় তদন্ত শুরু কলকাতা পুলিশের (Kolkata Police)। যুবকদের পরিচয় জানার প্রক্রিয়া শুরু হয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...