Friday, March 27, 2026

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

Date:

Share post:

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রী কুশপুতুল পোড়ানো হয়। উঠেছে ভারত-বিরোধী স্লোগানও। ভারতবিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কানাডায় (Canada) দাবি উঠেছে।

মিছিল অনুষ্ঠিত হয় টরেন্টোর মালটন গুরুদ্বারে। কানাডাকে কড়া ভাষায় নিন্দা করে নয়াদিল্লি জানিয়েছে, কানাডায় (Canada) ভারত বিরোধী শক্তিগুলি বিদ্বেষে উস্কানি দিচ্ছে। বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা প্রচার করছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কানাডার কর্তৃপক্ষকে বার্তা দেওয়া হয়েছে।

কানাডায় বসবাসকারী ভারতীয়দের হুমকি দেওয়া হয়েছে। খলিস্তানপন্থীদের দাবি, কানাডায় বসবাসকারী ৮ লাখ ভারতীয় হিন্দুকে দেশে ফেরত পাঠাতে হবে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য কানাডার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।

পাশাপাশি খালিস্তানপন্থীদের মিছিলের তীব্র নিন্দা করেছে কানাডিয়ান হিন্দু চেম্বার অফ কমার্স। সংগঠনের তরফে বলা হয়েছে, ইতিহাস সাক্ষী এভাবে দেশ থেকে বের করে দেওয়ার দাবি অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। সকলের নিন্দা করা উচিত।

Related articles

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...