Monday, March 16, 2026

মুখে ঝামা ঘষা হল! জগন্নাথ মূর্তি নিয়ে বিজেপির অপপ্রচারের কড়া জবাব মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আমাকে বলেছিল, আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি! কী মুখে ঝামা ঘষা হল তো! দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) মূর্তি বিতর্ক নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, সুতিতে প্রশাসনিক সভা থেকে তীব্র আক্রমণ করেন মমতা। বিগ্রহ তৈরিতে ব্যবহৃত নিম কাঠ নিয়ে বিতর্কে ক্লিনচিট দিয়েছে ওড়িশা সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, খুব তো বদনাম করেছিলে, এবার, কান ধরে ওঠবোস করো!”

অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) দ্বারোদঘাটন হয়। অসাধারণ মন্দির নির্মাণ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশংসা করেন সকলে। কিন্তু সেই দেখে গাত্রদাহ বিজেপির। নিম কাঠ নিয়ে বিতর্ক শুরু করে। অভিযোগ, পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের নিমকাঠ চুরি করে নাকি দিঘার মন্দিরের বিগ্রহ তৈরি করা হয়েছে। তদন্তে নামে ওড়িশা সরকার। তবে ইতিমধ্যেই ওড়িশা সরকার জানিয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ ভুল। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, পুরীর মন্দির থেকে নিমকাঠ চুরির অভিযোগ ভিত্তিহীন। পুরী নয়, ভুবনেশ্বর থেকে নিয়ে যাওয়া নিমকাঠ দিয়ে দিঘার মূর্তি তৈরি হয়েছে।

এদিন এই প্রসঙ্গ তুলে বিজেপিতে তুলোধনা মুখ্যমন্ত্রী। বলেন, “আমাকে বলেছিল, আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি! কী মুখে ঝামা ঘষা হল তো! যারা বলেছিলেন চুরি করেছি তারাই বলছেন, না এখান থেকে নেয়নি!”

এরপরই প্রশ্ন তোলেন মমতা। বলেন, “তাহলে আমরা বদনাম করলেন কেন? কত ফাইন হওয়া উচিত?” মুখ্যমন্ত্রীর কথায়, “এত ভাল করে মন্দির করলাম,তারপর বলছে চুরি করেছি! আগামীদিনে মানুষ কড়ায় গণ্ডায় এর হিসেব দেবে।”

তীব্র আক্রমণ করে মমতা বলেন, “কানমোলা দেওয়া উচিত এদের! খুব তো বদনাম করেছিলি, এবার, কান ধরে ওঠবোস কর!”

মুখ্যমন্ত্রী জানান, দিঘার মন্দিরে ইতিমধ্যে  ৫০০ নিম গাছ পোঁতা হয়েছে, আরও ১০০ গাছ পোঁতা হবে। বলেন, “আমার বাড়িতেও চারটে নিম গাছ আছে। তাছাড়া গাছ তো কারও কেনা নয়, আমরা অত ভিখিরি নয়, পকেটমারও নয়, জোতদারও নয়, আমরা মানুষের পাহারাদার।”
আরও খবরআইন-শৃঙ্খলায় জোর: ফরাক্কা-ধুলিয়ান-সুতি নিয়ে নয়া মহকুমার ঘোষণা মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...