Sunday, April 12, 2026

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

Date:

Share post:

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলে মুর্শিদাবাদ সফরের দ্বিতীয় দিনে সুতির ছাবঘাটিতে একটি প্রশাসনিক সভাও করবেন তিনি। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি সামশেরগঞ্জের স্থানীয় প্রশাসনের সঙ্গে একটি বৈঠকের (Administrative Meeting) কথাও রয়েছে।

সোমবার মুর্শিদাবাদে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ এবং তাঁদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা রয়েছে। পহেলগাম হামলা পরবর্তী সার্চ অপারেশনে নদিয়ার তেহট্টের মৃত জওয়ান ঝন্টু শেখের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। নবান্ন সূত্রে জানা গেছে, নবাবের জেলার জন্য মোট ৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা হওয়ার কথা রয়েছে। ৬৯টি প্রকল্পের সূচনা এবং ১২টি নতুন প্রকল্পের শিলান্যাসও হবে। এরপর সেচ দফতরের ইঞ্জিনিয়ার এবং পূর্ত দফতরের সমন্বয়ে গঙ্গার ভাঙন নিয়ে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। অসমর্থিত সূত্রের খবর বহরমপুরে ফেরার আগে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গেও কথা বলতে পারেন দলীয় সুপ্রিমো।

 

Related articles

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...