Friday, March 20, 2026

পুঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! কাশ্মীরে দুর্ঘটনায় মৃত দুই, আহত একাধিক

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে (J & K) যাত্রীবাহী বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে মেন্ধার যাওয়ার পথে পুঞ্চ জেলার খোর ধারায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় বাসটি (Bus accident in Poonch today)।ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ড্রাইভারের ঘুমিয়ে পড়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় বলে প্রাথমিক অনুমান। দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে দেখা হচ্ছে। উদ্ধারকাজে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয়রাও হাত লাগান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা যথেষ্ট গুরুতর। গত বছরের ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে বেশ কয়েকটি বাস দুর্ঘটনা ঘটেছে। ২০২৪ এর এই পুঞ্চ জেলাতেই একটি গাড়ি ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। পাঁচ জওয়ান নিহত হয়েছিলেন। এরপর চলতি বছরের গোড়াতেই কিস্তওয়াড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন যাত্রীকে নিয়ে গভীর খাদে পড়ে গিয়েছিল একটি গাড়ি। চারজনের মৃত্যুর খবর মিলেছিল।গত মার্চে একইভাবে ট্রাক খাদে পড়ে মৃত্যু হয়েছিল বিএসএফের তিন জওয়ানের। এমনকি গত রবিবার ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশে যাওয়া ভারতীয় জওয়ানদের গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়। মৃত্যু হয় তিন সেনার। এই ঘটনার দুদিন যেতে না যেতেই ফের বাস দুর্ঘটনা ভূস্বর্গে।

 

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...