Wednesday, June 10, 2026

১ মহিলা নেত্রীসহ ১৫ মাওবাদী নিধন, ছত্তিশগড়ে সাফল্য যৌথবাহিনীর

Date:

Share post:

দেশের ভিতরে ও বাইরে বিচ্ছিন্নতাবাদী শক্তি নিধনে বুধবার বড় সাফল্য ভারতীয় সেনার। একদিকে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস করার নজির রেখেছে দেশের তিন সেনাবাহিনী। অন্যদিকে বুধবার ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুর জেলার তেলেঙ্গানার সীমান্তবর্তী জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫ জনেরও বেশি মাওবাদী (Maoist) নিকেশ হয়েছে।

মাওবাদী নিকেশ অভিযানে রয়েছেন জেলা রিজার্ভ গার্ড (DRG), বস্তার ফাইটারস, স্পেশাল টাস্ক ফোর্স (STF), রাজ্য পুলিশের সমস্ত ইউনিট, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এবং CoBRA-সহ বিভিন্ন ইউনিটের প্রায় ২৪০০০ নিরাপত্তা কর্মী।

মাওবাদীদের সবচেয়ে শক্তিশালী সামরিক সংগঠন, ব্যাটালিয়ন নং ১ এবং তেলেঙ্গানা রাজ্য মাওবাদী (Maoist) কমিটির সিনিয়র ক্যাডারদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে ২১ এপ্রিল এই অভিযান শুরু হয়েছিল। ইতিমধ্যেই শতাধিক মাওবাদী ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি যৌথবাহিনীর। নিহত মাওবাদীদের মধ্যে এক শীর্ষ মহিলা নেত্রীও রয়েছে বলে জানানো হয়।

Related articles

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad ) একাধিক তলে অগ্নিকাণ্ড।...