Monday, March 16, 2026

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বুধবার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এই মামলার শোনার এক্তিয়ার তাদের নেই। যেহেতু আদালতের নির্দেশনামায় সুপ্রিম কোর্ট (Supreme Court) কিছু রদবদল করেছে, তাই এসএসসি (SSC) নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট।

গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের রায়ের কিছু নির্দেশ সামান্য পরিবর্তন করে ২০১৬ সালের শিক্ষক-অশিক্ষক কর্মীদের পুরো প্যানেল বাতিল করে দেশের শীর্ষ আদালত (SC) । পাশাপাশি অযোগ্যদের বেতন ফেরানোর নির্দিষ্ট সময়সীমা ধার্য করে দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যের তরফের সেই নির্দেশ কার্যকরী করা হচ্ছে না এই অভিযোগ তুলে আদালত অবমাননা মামলা করা হয়েছিল। এই প্রসঙ্গে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকলেও কলকাতা হাইকোর্ট যা যা বলেছিল, তার কিছুটা পরিবর্তন করেছে শীর্ষ আদালত। ফলে মামলা করলে সুপ্রিম কোর্টে করতে হবে। রাজ্যের এই আবেদনকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট।

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...