Wednesday, June 24, 2026

নাগরিক মৃত্যুকে হাতিয়ার পাকিস্তানের: জঙ্গিদের ‘সেনা’ দাবী শাহবাজ শরিফের

Date:

Share post:

পহেলগাম জঙ্গি হামলা পরবর্তীতে প্রতিদিন লাইন অফ কন্ট্রোল দিয়ে গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (POK) ৯ জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলার পর লাইন অফ কন্ট্রোলে (LoC) ফের হামলা শুরু পাকিস্তানের। এখনও পর্যন্ত সেই হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ভারতের ‘অপারেশন সিন্দুর’ আঘাতের পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) দাবি করেছিলেন পাকিস্তান প্রত্যাঘাত করবে। লাইন অফ কন্ট্রোলে তিন ভারতীয় হত্যায় তারই প্রতিফলন। অন্যদিকে ভারতের হামলায় ৮০ থেকে ৯০ জঙ্গির (terrorist) মৃত্যু হলেও পাকিস্তানের দাবি তাদের শিশু ও নারীদের হত্যা করেছে ভারত।

মঙ্গলবার মধ্যরাতে ৯ জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিন্দুর (Operation Sindoor) এয়ার স্ট্রাইক চালায় ভারত। সেই তথ্য লুকাতে পাকিস্তানের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, বাহওয়ালপুর ও পাকিস্তানের কোটলি, মুজফফরাবাদসহ পাঁচ জায়গায় হামলা চালায় ভারত। হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৮ পাক নাগরিকের। যার মধ্যে শিশু ও মহিলা বেশি। কার্যত জঙ্গি ঘাঁটি (terrorist hide out) ভেঙে জঙ্গি নিধনের সত্যকেই সেই বিবৃতিতে চেপে যাওয়া হয়েছে।

সেই সঙ্গে পাকিস্তানের বিবৃতিতে দাবী করা হয়েছে এই পরিস্থিতি আরো খারাপ হতে থাকবে। এরপর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। তাদের দাবি তারা কোন কোন এলাকায় আঘাত চালাবে তা তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নেবে।

অন্যদিকে ভারতের জঙ্গি ঘাঁটি অভিযানে যে জঙ্গিদের মৃত্যু হয়েছে তাদের পাকিস্তানের সেনা বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। তিনি বিবৃতিতে জানান এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শহিদ আধিকারিক ও জওয়ানদের প্রতি তার গভীর সমবেদনা। যে পাকিস্তান পহেলগাম হামলার (Pahalgam attack) পরেও নিজের দেশে জঙ্গিদের আত্মগোপনে কোন পদক্ষেপ নেয়নি, এবার সেই পাকিস্তানই অপারেশন সিন্দুরের পরে কড়া প্রতিক্রিয়ার বার্তা দিয়েছে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...