Thursday, June 4, 2026

আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল, মার্কশিট মিলবে ৮ মে

Date:

Share post:

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2025)। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের মাথায় বুধবার সাড়ে বারোটা নাগাদ বিদ্যাসাগর ভবনে পরীক্ষার ফল ঘোষণা করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর দুটো থেকে অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানা যাবে। পরীক্ষার্থীরা অবশ্য এদিন মার্কশিট হাতে পাবেন না, স্কুল থেকে তা সংগ্রহ করতে হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮ মে।

গত ৩ মার্চ থেকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ১৮ মার্চ। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫ লক্ষ ১০ হাজারের কাছাকাছি। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) প্রথম থেকেই জানিয়েছেন দ্রুত এবং নিখুঁত ফলাফল প্রকাশ করাই তাঁদের লক্ষ্য।পরীক্ষার্থীরা https://result.wb.gov.in এবং https://results.digilocker.gov.in- এই দুটি ওয়েবসাইটে নিজেদের ফলাফল জানতে পারবেন। এছাড়া WBCHSE Results অ্যাপের সাহায্যে রোল নাম্বার দিয়ে মোবাইলের মাধ্যমে দুপুর দুটোর পর থেকে রেজাল্ট জানা যাবে। এবছর ফলপ্রকাশ হওয়ার আগেই রিভিউ এবং স্ক্রুটিনির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ। পরীক্ষার্থীরা যে কোনও বিষয় স্ক্রুটিনির জন্য আবেদন করার সুযোগ পেলেও রিভিউ করা যাবে শুধু দুটি বিষয়ে। তৎকাল স্ক্রুটিনি ও রিভিউর জন্য ৮ মে রাত ১২টা থেকে ১১মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। তবে তৎকাল ছাড়া আবেদন গ্রহণ করা হবে ২২মে পর্যন্ত । তৎকাল স্ক্রুটিনির জন্য ফি লাগবে ৬০০টাকা । রিভিউয়ের জন্য ৮০০ টাকা । নরমাল স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১৫০ ও ২০০ টাকা ।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...