Wednesday, June 24, 2026

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

Date:

Share post:

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর (Operation Sindoor)৷ পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, কোতলি, মুজফফরবাদ এবং বাহাওয়ালপুরে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে (Indian army attacks terrorist base in Pakistan)। এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে এবং তা সফল হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে জানা গেছে। বুধবার (৭মে) এই ডিসিশন স্ট্রাইক এর বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতেই শুরু হয়েছে ‘অপারেশন সিন্দুর’। এই অপারেশনে প্রথম টার্গেট করা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদকে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুজাফফরাবাদ এবং তার আশপাশের এলাকায়। ভারতের মিসাইল হানার পরই পাকিস্তান ৪৮ ঘন্টার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এছাড়া পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুরে তিনটি বড় বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের মূল লক্ষ্য পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। সেইমতো লস্কর-ই-তৈবা এবং জইশ-ই মহম্মদের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে যায়।বুধবার (৭মে) এই ডিসিশন স্ট্রাইক এর বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...