Wednesday, June 24, 2026

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

Date:

Share post:

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত হয় গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা (GINA)-র উদ্যোগে। এবারের থিম ছিল— “Empowering People with Asthma”

রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠন এই দিনটি উপলক্ষে একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। জেলায় জেলায় বিনামূল্যে হাঁপানি পরীক্ষা এবং ফুসফুসের কার্যকারিতা যাচাইয়ের শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি, হাঁপানি রোগে আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও জীবনধারার পরামর্শ দেওয়া হয়। আয়োজকদের মতে, হাঁপানি একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ হলেও এখনও বহু মানুষ এতে সচেতন নন। তাই এই ধরনের দিবস পালনের মাধ্যমে জনসাধারণকে তথ্য ও সহায়তা দেওয়াই মূল উদ্দেশ্য। বিশেষজ্ঞদের মতে, হাঁপানি নিয়ন্ত্রণে ওষুধের সঠিক ব্যবহার, দূষণ থেকে সুরক্ষা এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

আরও পড়ুন- ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

_

_

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...