Tuesday, March 31, 2026

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

Date:

Share post:

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই, মঙ্গলবার মামলার পর্যবেক্ষণে জানিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আবার বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি বসুই ফের স্থগিতাদেশ জারি করলেন। ফলে আবারও অনির্দিষ্ট কালের জন্য আটকে গেল এসএলএসটি-র (SLST) নিয়োগ।

২০১৬ সালের এসএলএসটি নিয়োগের ২০২২ সালে অতিরিক্ত শূন্য়পদ তৈরি করে নিয়োগের প্রক্রিয়া চালায়। সেই নিয়োগের উপরই মামলা করে বিরোধীরা। কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) সেই মামলায় গোটা নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে। যদিও সেই স্থগিতাদেশের মেয়াদও শেষ হয়ে গিয়েছে।

মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি বসু প্রশ্ন তোলেন স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও রাজ্য কেন নিয়োগ প্রক্রিয়া চালায়নি। বুধবার সেই উত্তর দাবি করা হয় রাজ্যের কাছে। অথচ বুধবারের শুনানিতে মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ ভট্টাচার্য দাবি করেন যেন স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। পাল্টা এসএসসি মামলায় অতিরিক্ত শূন্য পদে নিয়োগে সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ দেয়নি। সেই প্রসঙ্গ তুলে ধরেন রাজ্যের আইনজীবী।

তা সত্ত্বেও বিচারপতি বসু গোটা নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ (stay order) রাখার নির্দেশই বহাল রাখেন। ইতিমধ্যেই তিনি এই মামলা থেকে সরে দাঁড়াতে চেয়েছেন বিচারপতি বসু। সেক্ষেত্রে মামলা কোনও বেঞ্চে শুনানি হবে তা স্থির করবেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...