Wednesday, June 24, 2026

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

Date:

Share post:

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও পাক পাঞ্জাবের ন’টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়েছে ভারতীয় সেনা। তাতেই প্রবল চাপে পড়ে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানকে ‘কাপুরুষের মতো হামলা’ বলে কটাক্ষ করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেইসঙ্গে পাকিস্তানি সেনার প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। তে পাক সেনা সরাসরি ভারতবিরোধী কাজে ব্যবহার করে সন্ত্রাসবাদীদের, তাদের দরাজ শংসাপত্র দিয়েছেন নির্লজ্জ শাহবাজ।

বুধবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে শাহবাজ দাবি করেন, ভারতের হামলার সঠিক জবাব দিয়েছে পাক সেনা। সেনাবাহিনীর পাল্টা গুলিতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। তার মধ্যে তিনটেই রাফাল বিমান। এর পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী শাহবাজের উপস্থিতিতে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে পাক সেনাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। বুধবার সংসদে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, গত রাতে পাকিস্তানের ছ’টি শহরকে নিশানা করেছিল ভারতের ৮০টি যুদ্ধবিমান। কিন্তু আমরা তৈরিই ছিলাম। কয়েকদিন আগে রাফাল বিমান নিয়ে খুব লাফাচ্ছিল ভারত। পাকিস্তানি সেনা ওদের যোগাযোগ নষ্ট করে দেয়। ওদের ফিরে যেতে বাধ্য করেছি আমরা। ভারতের পাঁচটা যুদ্ধবিমান গুলি করে নামিয়েছি আমরা। তার মধ্যেই দু’টি রাফাল বিমান কাশ্মীরে ভেঙে পড়েছে। আর একটি ভাতিন্দায়। পহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তানকে প্রমাণ ছাড়াই দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী।

আরও পড়ুন – মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...