Tuesday, March 31, 2026

কালোবাজারি বরদাস্ত নয়: কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, নজরদারি সীমানায়

Date:

Share post:

কালোবাজারি বরদাস্ত নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলায় কোনও কৃষিপণ্যে দাম যেন না বাড়ে। বৃহস্পতিবার নবান্ন থেকে স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিষয়ে কোনও অভিযোগ এলে সরকার কড়া পদক্ষেপ নেবে বলেও জানান মুখ্যমন্ত্রী। বলেন, “দেশটাকে নিজের বাড়ির মতো করে ভাবতে হবে। সবাই নিজের ঘর মনে করে, দেশটাকে নিজের মনে করে নজর রাখুন। এই পরিস্থিতিতে রাজ্যে যদি কোনও কালোবাজারির খবর আসে, তাহলে সব বাজেয়াপ্ত করবে সরকার।”

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, পহেলগামে জঙ্গি হামলার পরবর্তী পরিস্থিতির সুযোগে কেউ যাতে কালোবাজারি করতে না পারে, তার দিকে নজর রাখছে সরকার। তাঁর আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী অত্যাবশ্যকীয় বিভিন্ন পণ্য, খাদ্যসামগ্রী প্রভৃতির দাম বাড়িয়ে মোটা মুনাফা লোটার চেষ্টা করতে পারেন। এই পরিস্থিতিতে রাজ্যে যদি কোনও কালোবাজারির খবর আসে, তাহলে সব বাজেয়াপ্ত করবে সরকার-জানিয়ে দেন রাজ্যর প্রশাসনিক প্রধান। এদিন একটি বৈঠক ডাকেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এই বছরের মার্কেট প্রাইজ দেখে নিয়েছি পরের বছরের প্ল্যানিং এখন থেকে করে রাখতে হবে যাতে সমস্যা না হয়। যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই সময় কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। এখনও সমস্ত জিনিসের দাম স্থিতিশীল রয়েছে। আগের বাজারের দামের তুলনায় এক থেকে পাঁচ টাকা বেড়েছে। আলু এখন ১৮ টাকা আগের বার ২৮-৩০টাকা ছিল। পেঁয়াজ এখন হয়েছে ৩০ এবার যেন আর দাম না বাড়ে। দেশের বর্তমান পরিস্থিতিতে কালোবাজারি করে যেন কেউ দাম না বাড়ায়। বর্ডার দিয়ে বেশি টাকা পাব বলে কেউ যেন অন্য জায়গায় মাল সাপ্লাই না করে সেদিকে নজর রাখার নির্দেশ দেন মমতা। বর্ডারগুলিতে নজর রাখতে হবে। সরকার সঠিকভাবে সঠিক ব্যবস্থা নিয়েছে বলে দাম এখনও স্থিতিশীল আছে। সরকার সঠিকভাবে মনিটরিং করছে। রাজ্যের ৫১৮টা হিমঘরে আলু আছে তাতে জোগান বেশি আছে চাহিদার থেকে।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...