Wednesday, June 3, 2026

কেরালায় মেসি সহ আর্জেন্তিনার আসা ঘিরে অনিশ্চয়তা

Date:

Share post:

আগামী অক্টোবরে কেরালায় মেসির(Lionel Messi) আসা ঘিরে অনিশ্চয়তা। বিশ্বকাপ(Fifa World Cup) জয়ের পর কেরালায় লিওনেল মেসি(Lionel Messi) সহ গোটা আর্জেন্তিনা(Argentina) দলের আসার কথা। কিন্তু হঠাত্ই মেসিদের আসা ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শোনাযাচ্ছে আর্থিক সমস্যাই নাকি প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কেরালা(Kerala) সরকারের। আর সেই কারণেই নাকি ঘোষণা হওয়ার পরও লিওনেল মেসিকে(Lionel Messi) দেখতে পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে।

তিরুবন্তপুরমে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমন ঘোষণা করেছিলেন যে ২০২৫ সালেই মেসি সহ বিশ্বকাপ(Fifa World Cup) জয়ী আর্জেন্তিনা দল আসতে চলেছেন কেরালাতে। সেই খবর শোনার পর থেকেই ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। শুধু সফরই নয়, কেরালায় আর্জেন্তিনার(Argentina) একটি প্রদর্শনী ম্যাচ খেলারও কথা হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা নাকি এখন কার্যত বিশ বাও জলে। কারণটা হল আর্থিক সংকট।

সব মিলিয়ে প্রায় সাত দিন কেরালায় থাকার কথা ছিল লিওনেল মেসিদের(Lionel Messi)। সেখানে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি আরও নানান পাবলিক মিটিংয়ের কথা ছিল মেসির। কিন্তু এখন শোনাযাচ্ছে মেসি সহ গোটা আর্জেন্তিনা দলকে নিয়ে আসতে যে পরিমান খরচ হওয়ার কথা ছিল তা নাকি জোগার করা সম্ভব হয়নি। শুধুমাত্র তাই নয় মেসিদের আনার জন্য যে চুক্তি হয়েছিল সেই সময়ও নাকি পেড়িয়ে গিয়েছে। আর তাতেই দেখা দিয়েছে সমস্যা। যদিও চেষ্টা এখনও চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু শেষপর্যন্ত আদৌ মেসিদের আসা হয় কিনা সেটাই দেখার।

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...