Monday, June 22, 2026

স্টেডিয়ামের সামনে ড্রোন হামলা, PSL ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

Date:

Share post:

ভারতের(India) প্রত্যাঘাত। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে(Rawalpindi Stadium) অনিশ্চিত পিএসএলের(PSL) ম্যাচ। বৃহস্পতিবার ভোররাতেই পাকিস্তানের মিসাইল হানাকে আটকে দেয় ভারতের অ্যান্টি মিসাইল সিস্টেম। এরপরই প্রত্যাঘাত করে ভারত। এবার প্রত্যাঘাত হয় ড্রোন দিয়ে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের(Rawalpindi Stadium) সামনেই হামলা চালায় ড্রোন। আর তাতেই কার্যত অনিশ্চিতের পথে পিএসএলের ম্যাচ। কয়েক ঘন্টা পরই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা পেশওয়াল জালমি বনাম করাচি কিংস(Karachi Kings)। কিন্তু সেই ম্যাচ আদৌ এবার হবে কিনা তা নিয়েই চিন্তায় পড়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শোনাযাচ্ছে গোটা পিএসএলটাই নাকি এবার রাওয়ালপিন্ডি থেকে সরে যেতে চলেছে করাচিতে। পহেলগামে জঙ্গীদের নৃশংশ ঘটনা। ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করে তারা। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রত্যাঘাতের প্রস্তুতি। মঙ্গলবার মধ্যরাতেই পাকিস্তানের মাটিতে ৯ জঙ্গী ঘাটির ওপর মিসাইল হানা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। আর তাতেই বিধ্বস্ত অবস্থা হয়েছিল পাকিস্তানের।

যদিও পাল্টা আক্রমণ চালাতে গিয়েছল পাক বাহিনীও। কিন্তু ভারতের এয়ার মিসাইল সিস্টেমের কাছে আটকে যায় পাকিস্তানের আকাশপথে করা সমস্ত আক্রমণের পরিকল্পনা। এরপরই ভারতের প্রত্যাঘাত। এবার ড্রোন হামলা। বেশ কয়েকটি জায়গার সঙ্গে রাওয়াল পিন্ডিতেও হামলা হয়েছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সামনে সেই হামলা হওয়ার পর থেকেই ম্যাচ সরে যাওয়া নিয়ে শুরু গিয়েছে জল্পনা।

শোনাযাচ্ছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সামনেই একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই সেখানে পিএসএলের ম্যাচ শুরু হওয়ার কথা। কিন্তু এই ঘটনার পর আর কোনওরকম ঝুঁকি নিতে পারছে না পাকিস্তান। ক্রমশই ভয়ে যেন পিছিয়ে যাচ্ছে পাক বাহিনী।

Related articles

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...