Saturday, June 20, 2026

রোহিতের অবসর প্রসঙ্গে মুখ খুললেন তাঁর ছোটবেলার কোচ দীনেশ লাড

Date:

Share post:

তাড়াহুড়ো কিংবা অন্য কোনও কারণ নয়। অনেক ভাবনা চিন্তা করেই নাকি টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা(Rohit Sharma)। অবশেষে রোহিত শর্মার অবসর প্রসঙ্গে মুখ খুললেন তাঁর ছোট বেলার কোচ দীনেশ লাড(Dinesh Lad)। আগামী প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্য যেমন টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা(Rohit Sharma)। তেমন কারণের জন্যই টেস্ট থেকেও অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এই মুহূর্তে আইপিএল(IPL) চলছে। সেখানে নামার আগেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন রোহিত শর্মা। তিনি অবসর নেওয়ার পর থেকেই নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। তাঁকে নাকি দল থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। আবার টেস্ট দলে রোহিত কে রাখা হবে না। এমন সব কারণের জন্যই নাকি টেস্ট দল থেকে অবসর নিয়েছিলেন তিনি। এমন নানান কথা ঘুরপাক খাচ্ছে। অবশেষে আসরে নেমেছেন রোহিত শর্মার(Rohit Sharma) ছোটবেলার কোচ।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “একেবারেই তাড়াহুড়ো করে তিনি অবসরের সিদ্ধান্তটা নেননি। এমনকি নিজের পারফরম্যান্সের জন্যও সেই সিদ্ধান্ত নেয়নি রোহিত শর্মা। টি টোয়েন্টি বিশ্বকাপের পরই সেই ফর্ম্যাট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। বাকি দুটো ফর্ম্যাটে খেলা চালিয়ে যাচ্ছিলেন। রোহিতের এই সিদ্ধান্তের সঙ্গে আসন্ন ইংল্যান্ড সিরিজের কোনওরকম সম্পর্কই নেই। পরবর্তী প্রজন্মকে সুযোগ করে দেওয়াই ছিল তাঁর প্রধান কারণ”।

ভারতীয় দলের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন রোহিত শর্মা। সেখানে তাঁর রান রয়েছে ৪০৩১। গত বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর খারাপ পারফরম্যান্সের পর থেকেই নানান কথাবার্তা শুরু হয়েছিল। অবশেষে নিজেউ সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...