Tuesday, March 31, 2026

পরিস্থিতি দেখে পাকিস্তান ছাড়তে চাইছেন ইংল্যান্ড ক্রিকেটাররা

Date:

Share post:

পিএসএল(PSL) ছেড়ে এবার দেশে ফিরতে চাইছেন দুই ব্রিটিশ ক্রিকেটার(England Cricketer)। অপারেশন সিন্দুর(Operation Sindur) হওয়ার পর থেকেই ভারত-পাক(IND-PAK) অবস্থার আরও অবনতি হয়েছে। পাকিস্তানের মাটিতে থাকা আর নিরাপদ বলে মনে করতে পারছেনা বিদেশি ক্রিকেটাররা। এই মুহূর্তে সাতজন ইংল্যান্ডের ক্রিকেটার(England Cricketers) পাকিস্তানে রয়েছে। সকলেই এই মুহূর্তে পাকস্তান ছাড়তে চাইছেন। তার মধ্যে দুজন ব্রিটিশ ক্রিকেটারদের নামই উঠে এসেছে। শোনাযাচ্ছে ক্রিস জর্ডন(Chris Jordan) এবং ডেভিড উইলি(Dvid Willey) নাকি তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিকে।

এই মুহূর্তে ভারতে চলছে আইপিএল(IPL)। সেইসঙ্গেই পাকিস্তানেও চলছে পিএসএল(PSL)। কিন্তু বৃহস্পতিবার ভারতের প্রত্যাঘাতের পর এবার আর পাকিস্তানে থাকতে চাইছেন না ব্রিটিশ ক্রিকেটাররা। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, গত বুধবার নাকি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্তারা তাদের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক সেরেছে। সেই ইমার্জেন্সি বৈঠকে নাকি পাকিস্তানের পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার ভারতের প্রত্যাঘাতের পরই রাওয়ালপিন্ডিতে পিএসএলের ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে আরও একটা ম্যাচ নাকি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদৌ পিএসএল এই মরসুমে আর হবে কিনা তা নিয়েও শুরু হয়ে গিয়ছে জোর জল্পনা। এমন পরিস্থিতিতেই ডেভিড উইলি এবং ক্রিস জর্ডন তাদের ফ্র্যাঞ্চাইজির কাছে এই অনুরোধ জানিয়েছেন।

তারা দুজনই মুলতান সুলতান্সের হয়ে খেলেন। তাদের দলের যেহেতু আর প্লেঅফে যাওয়ার কোনও রকম সম্ভাবনা নেই সেই কারণেই তাদের যেন ছেড়ে দেওয়া হয় এমনই অনুরোধ জানানো হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে স্যাম বিলিংস, জেমস ভিন্স এবং টম কারানদের মতো তারকা ক্রিকেটাররা।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...