Saturday, June 27, 2026

অপারেশন সিন্দুরের পর ধস, রক্তক্ষরণ পাকিস্তান শেয়ার বাজারে

Date:

Share post:

অপারেশন সিন্দুরের পর পরই ধসে পড়ছে পাকিস্তানের শেয়ার বাজার। বৃহস্পতিবার করাচি স্টক এক্সচেঞ্জে সূচক এক ধাক্কায় পড়ে যায় ৭ হাজার ৩৩৪ পয়েন্ট, যা প্রায় ৭ শতাংশের পতন। দিন শেষে রেড জোনেই বাজার বন্ধ হয়।

জানা গিয়েছে, পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর জেরে পাকিস্তানি বাজারে টানা পতন চলছে।

অন্যদিকে, ভারতের বাজারেও সামান্য মন্দার ছবি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) সূচক নিফটি৫০ আজ ১৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪,২৭৩ পয়েন্টে। বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) সূচক সেনসেক্স ৪১১ পয়েন্ট পড়ে নেমেছে ৮০,৩৩৪ পয়েন্টে। বিশেষজ্ঞদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবেই এই ধসের ছবি দুই দেশের শেয়ার বাজারে।

আরও পড়ুন – পরিস্থিতি দেখে পাকিস্তান ছাড়তে চাইছেন ইংল্যান্ড ক্রিকেটাররা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...