Tuesday, June 16, 2026

নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

Date:

Share post:

একজন করলেন বিশ্বরেকর্ড। অন্যজন স্থান করে নিলেন বিশ্বে তিন নম্বরে। বিশ্বের প্রথম কমবয়সী বাঙালি মহিলা তথা প্রথম ভারতীয় মহিলা সাইকেলিস্ট হিসাবে হুগলির তারকেশ্বরের উচ্চমাধ্যমিকের ছাত্রী ঐন্দ্রিলা আঢ্য সাইকেলে জয় করলেন মাউন্ট এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্প। তাঁর সঙ্গে পৃথিবীর তৃতীয়, প্রথম ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় বাঙালি হিসাবে এই বেস ক্যাম্পে পৌঁছলেন ত্রিপুরার বাপি দেবনাথ ওরফে নীল।

বর্ধমানের সাইক্লিং ক্লাবের সদস্য এই দুজন রবিবার রাতে এসে পৌঁছন বর্ধমানে। বাপি জানিয়েছেন, একসময় চলচ্চিত্রে ক্যামেরাম্যানের কাজ করতেন। কলকাতায় রয়েছেন প্রায় ১২ বছর। বছরচারেক আগে কাজ ছেড়ে সাইকেল নিয়ে পর্বত অভিযান করছেন। আগেও বেশ কয়েকটি পর্বত অভিযান করেছেন। তাঁর ছাত্রী ঐন্দ্রিলা এই প্রথম সাইকেল নিয়ে অভিযান করল। ঐন্দ্রিলার বাবার চায়ের দোকান। সংসারে টানাটানি। কিন্তু ঐন্দ্রিলার স্বপ্ন দু-চাকায় পাহাড়পাড়ির। তাই উচ্চমাধ্যমিক দিয়ে ফলপ্রকাশের মাঝে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে ২২ মার্চ, হুগলির তারকেশ্বরের বাড়ি থেকে। বেনারস হয়ে পোখরা, নয়াপুল, চমরং হয়ে ব্যাম্বো, হিমালয়, মাছপুঁছে বেস ক্যাম্প হয়ে ১৮ এপ্রিল দুপুর ১২.০৬ মিনিটে অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছয় সাইকেল নিয়ে। সঙ্গে ছিল পথপ্রদর্শক ত্রিপুরার বাপি দেবনাথ। বাপি ১৪ জুলাই কলকাতা থেকে তৃতীয় ভারতীয় সাইকেলিস্ট হিসাবে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছন। অভিযানে ওঁদের স্লোগান ছিল— আত্মহত্যারোধ ও ড্রাগের নেশা সর্বনাশা। নারীসুরক্ষা, সুস্থ সমাজ। রবিবার এই দুই পর্বতারোহীকে সংবর্ধনা দেওয়া হয় পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের পক্ষ থেকে।

আরও পড়ুন- ১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...