Sunday, June 28, 2026

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে দাবি করা হয়েছিল ভারতের তরফে। কার্যত পাকিস্তানও যে ধর্মীয় বিভেদ তৈরি করে ভারতের ঐক্য নষ্ট করার চেষ্টা চালাচ্ছে তা পাকিস্তানের আঘাতের পন্থাতেই স্পষ্ট, দাবি বিদেশ সচিব বিক্রম মিশ্রির (Vikram Misri)।

৭ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পুঞ্চে (Poonch) একটি খ্রীষ্টান স্কুলে পাক মর্টার হানার উদাহরণ তুলে ধরে বিক্রম দাবি করেন, কারমেল মেরি ইম্মাকুলেট-এর অন্তর্গত একটি খ্রীষ্টান স্কুলে পাকিস্তানের মর্টার হানা হয়। যেখানে দুই পড়ুয়ার মৃত্যু হয়। তাদের বাবা-মা গুরুতর আহত হন।

অন্য আরেকটি ঘটনার উল্লেখ করে তিনি জানান, কনগ্রেগেশন অফ দ্য মাদার অফ কারমেলের অন্তর্গত খ্রীষ্টান (Christian) নানদের কনভেন্টে পাকিস্তানের গোলা বর্ষণ হয়। সেখানে খ্রীষ্টান ধর্মগুরু ও স্থানীয় বাসিন্দারা কনভেন্টের বেসমেন্টে আশ্রয় নেন। তার ফলেই তাঁরা বেঁচে যান।

এই প্রসঙ্গেই তিনি পুঞ্চে গুরুদ্বারায় (Gurudwara) হামলার প্রসঙ্গ উল্লেখ করেন, যেখানে তিন শিখ সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়েছিল। গোটা বিষয়টিকে এক সারিতে বসিয়ে ভারতের বিদেশ সচিব দাবি করেন, খ্রীষ্টান (Christian) স্কুল, গুরুদ্বারা (Gurudwara), মন্দির – পাকিস্তানের তরফ থেকে হামলা চালানো হচ্ছে ধর্মীয় উপাসনার স্থানে, যা একটা আলাদা পদ্ধতি অবলম্বন করেই করা হচ্ছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...